বিধির বাইরে অর্থ খরচ করলে জবাবদিহি করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

২৯ আগস্ট ২০২১, ০৮:৩১ PM
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ © ফাইল ছবি

আইন ও বিধির বাইরে সরকারি অর্থ খরচ করলে সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। যারা বিধির বাইরে অর্থ খরচ করবে তাদের নিকট থেকে সে অর্থ আদায় করা হবে বলেও সতর্ক করেন চেয়ারম্যান।

রবিবার (২৯ আগস্ট) ইউজিসি অডিটোরিয়ামে দ্বিতীয় ধাপে দেশের আরও ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিতীয় ধাপে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান আইন, বিধি ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক স্বচ্ছতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি-না তা খতিয়ে দেখার জন্য ইউজিসি অডিট কার্যক্রম আরও জোরদার করা হবে। কর্মসম্পাদন চুক্তির যথাযথ বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতে সহায়ক হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এ ক্ষেত্রে ইউজিসি থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।

এর আগে, গতকাল প্রথম ধাপে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউজিসি সচিব ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউজিসি সদস্য ও এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীরের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। রেজিস্ট্রারদের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ূন কবীর। এ সময় কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ’র ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থবছর থেকে এপিএ প্রবর্তন করে ইউজিসি।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকাসহ যেসব এলাকায়
  • ১৩ মে ২০২৬
ওসি যদি কথা না শোনেন, তাহলে গাট্টি বেঁধে চলে যাওয়ার প্রস্তু…
  • ১৩ মে ২০২৬
ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ করল সর…
  • ১৩ মে ২০২৬
হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ
  • ১৩ মে ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির …
  • ১৩ মে ২০২৬
ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9