জাতীয় শোক দিবসে ইউজিসিতে আলোচনা সভা

১৫ আগস্ট ২০২১, ০৩:২৯ PM
ইউজিসির শোক পালন

ইউজিসির শোক পালন © ফাইল ছবি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে ইউজিসিতে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির’ ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৫ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববদ্যিালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান ।

কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে আলোচনা সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কমিশনের সচিব (অতিরিক্তি দায়িত্ব) ড. ফেরদৌস জামান- এর সঞ্চালনায় সভায় ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুখ ও ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন বক্তব্য প্রদান করেন। এছাড়া সভায় ইউজিসি’র বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এর আগে কমিশন ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্প অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

 

ট্যাগ: ইউজিসি
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬