বিশ্ববিদ্যালয়ে শীত-গ্রীষ্ম ও উৎসব ছুটি বাতিলের সুপারিশ ইউজিসির

২৩ জুন ২০২১, ০৯:১০ AM
করোনার ক্ষতি পোষাতে বিশ্ববিদ্যালয়ের শীত-গ্রীষ্ম ও উৎসব ছুটি বাতিলের সুপারিশ করেছে ইউজিসি

করোনার ক্ষতি পোষাতে বিশ্ববিদ্যালয়ের শীত-গ্রীষ্ম ও উৎসব ছুটি বাতিলের সুপারিশ করেছে ইউজিসি © ফাইল ফটো

কোভিড-১৯ মহামারির ক্ষতি পুষিয়ে নিতে একটি রিকভারী গাইডলাইন তৈরি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি করা এই গাইডলাইনে পুরো সিলেবাসে পড়ানো, শিক্ষাবর্ষের সময় কমানো, বিশ্ববিদ্যালয়ে শীত-গ্রীষ্ম ও উৎসব ছুটি বাতিলসহ ছয়টি বিষয় যুক্ত করা হয়েছে।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত গাইডলাইনটি মঙ্গলবার (২২ জুন) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। গত ৩১ মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী রিকভারী গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ যুক্ত ছিলেন। ইউজিসি প্রণীত রিকভারি গাইডলাইনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত/ বিদ্যমান একাডেমিক ক্যালেন্ডারের সময়কাল উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্যভাবে কমিয়ে আনতে বলা হয়েছে।

দ্বিতীয়ত, সেমিস্টার/টার্ম বা বার্ষিক পদ্ধতির ক্ষেত্রে ব্যবহারিক বিষয়সহ সকল বিষয়ের ক্লাস/ ক্লাস টেস্ট/ এসাইনমেন্ট/ কুইজ/ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা প্রচলিত সময়ের চেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য বিভিন্ন ছুটি (শীত, গ্রীষ্ম ও উৎসব) কমানো যেতে পারে বা ছুটি পরিহার করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তৃতীয়ত, প্রতিটি ক্লাসের (তত্ত্বীয় ও ব্যবহারিক) সময় বর্তমানের মতোই বলবৎ থাকবে অর্থাৎ লেকচারের সময় কমানো যাবে না। তবে লেকচারের সংখ্যা কমানোর প্রয়োজন হলেও পুরো সিলেবাসের পাঠদান সম্পন্ন করতে হবে।

চতুর্থত, একাডেমিক ক্যালেন্ডারের সময় কমানোর স্বার্থে ক্লাস টেস্ট/ কুইজ/ মিডটার্ম পরীক্ষা/ এসাইনমেন্ট/ টার্ম পেপারের ন্যায় বিষয়গুলো নিয়ে নতুনভাবে চিন্তা-ভাবনা করা যেতে পারে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

পঞ্চমত, চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি (Preparatory Leave), দুটি বিষয়ের পরীক্ষার মাঝের গ্যাপ ও বর্ষ/ সেমিস্টারের/ টার্মের মাঝের গ্যাপ (Inter Semester/Term/Year Break) কমানো যেতে পারে।

এবং সবশেষ রিকভারি পরিকল্পনা গ্রহণ করে তা একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত হওয়ার পর শিক্ষাবর্ষের শুরুতেই অনুমোদিত একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থীদের অবহিত করে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া প্রণীত একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে বলে গাইডলাইনে উল্লেখ করা হয়েছে।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence