‘উচ্চশিক্ষা ও গবেষণার মানে ছাড় দেওয়ার সুযোগ নেই’

১৪ জুন ২০২১, ০৩:৪২ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © টিডিসি ফটো

২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধান চালিকা শক্তি হবে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা। লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা ও গবেষণার মানে কোন ধরণের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ইউজিসির মূল লক্ষ্যই হচ্ছে গুণগত-মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়সমূহ যেন কাঙিক্ষত লক্ষ্যে পৌছতে পারে সেজন্য নিজ নিজ অবস্থান ও সক্ষমতা অনুযায়ী উচ্চশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ অবদান রাখতে হবে। মানুষের জীবনকে সহজ ও নিরাপদ রাখতে উদ্ভাবন করতে হবে বলে তিনি জানান।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আজ সোমবার (১৪ জুন) তিনি এ কথা বলেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় কমিশনের আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূইয়া যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আলমগীর বলেন, কর্মস্থলে উন্নত পরিবেশ তৈরি করতে হবে এবং পেশাগত ও মানসিক চাপ কমাতে হবে। মানষিক চাপমুক্ত সমাজ তৈরিতে কাজ করতে হবে। কর্মস্থলে তিরস্কারের পরিবর্তে প্রশংসা ও পুরস্কারের ব্যবস্থা প্রচলন করতে হবে।

স্বাগত বক্তব্য ড. ফেরদৌস জামান কর্মস্থলে সকলকে মেধা ও মননে সর্বোচ্চ উৎকর্ষ সাধনের আহবানজানান।

কর্মশালায় ইউজিসির ২৮ জন উ-পরিচালক এবং সমমান কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬