অনলাইনে নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে ৫ শর্তে: ইউজিসি

১৩ জুন ২০২১, ০২:৪৭ PM
 বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © লোগো

শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও শর্তসাপেক্ষে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র আজ রবিবার (১৩ জুন) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ এর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে প্রচলিত সশরীর নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করা সম্ভব না হলে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যিকভাবে প্রতিপালন সাপেক্ষে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে।

শর্তাবলীর মধ্যে রয়েছে-

১) অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না;

২) বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে অনুমোদিত পদের বিপরীতে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে;

৩) অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি নীতিমালা থাকতে হবে;

৪) অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের অডিও-ভিডিও কমপক্ষে ২ বছরের জন্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে;

৫) নির্বাচিত আবেদনকারীর মূল সনদপত্রসমূহ যাচাই করে নিয়োগপত্র প্রদান করতে হবে।

জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের
  • ৩০ জুন ২০২৬
জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ের
  • ৩০ জুন ২০২৬
সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯
  • ৩০ জুন ২০২৬
নবম পে স্কেলের গেজেট জুলাইয়ে, সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ?
  • ৩০ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরল মরক্কো
  • ৩০ জুন ২০২৬
সন্তান হারানোর বেদনা নিয়ে মাঠে নেমে গোল করলেন কোডি গাকপো
  • ৩০ জুন ২০২৬