‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতায় অনলাইন ক্লাস-পরীক্ষার অগ্রগতি হয়নি’

১৩ জুন ২০২১, ০১:৪৯ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, করোনা উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি শুরু থেকেই বিশ্বদ্যিালয়সমূহে অনলাইনে ক্লাস ও শর্তসাপেক্ষে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতার জন্য এক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবতা মেনে ও ইউজিসির সিদ্ধান্ত মোতাবেক পাঠদান ও পরীক্ষা গ্রহণ করলে তারা এই সংকটের মাঝেও এগিয়ে যেতে পারতো।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ রবিবার (১৩ জুন) অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় কমিশনের আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূইয়া যুক্ত ছিলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, উদ্ভাবনের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে নিতে হবে। সৃজনশীলতা ছাড়া উদ্ভাবন সম্ভব নয় এবং উদ্ভাবন করতে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ পরিণত করতে হলে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন বৃদ্ধি ও সেবা সহজ করতে কাযকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তির যুগে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যুগের চাহিদা পূরণে আমাদেরকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এই পরিবর্তন ও চাহিদার সাথে খাপ খাওয়াতে না পারলে, জাতি হিসেবে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

স্বাগত বক্তব্যে ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়সমূহকে উদ্ভাবনের মাধ্যমেই মানুষের জীবন যাত্রাকে সহজ করতে হবে। একই সঙ্গে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত সকল সেবা সহজ প্রাপ্তির দিকে নজর দিতে হবে।

কর্মশালায় ইউজিসির ১৯ জন সিনিয়র সহকারী পরিচালক এবং সমমান কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি ইমরান-স…
  • ১৩ মে ২০২৬
সরকারের ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল
  • ১৩ মে ২০২৬
আট বছর পর নতুন কমিটি পেল বাগেরহাট জেলা ছাত্রদল
  • ১৩ মে ২০২৬
৬ জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৩ মে ২০২৬
শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু, জিহবায় গভীর ক্ষত
  • ১৩ মে ২০২৬
হলে যাওয়ার সময় জাবি ছাত্রীকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের …
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9