‘বিশ্বের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েটদের দক্ষ হতে হবে’

০৮ জুন ২০২১, ০১:১২ PM
ইউজিসি চেয়ারম্যান ও লোগো

ইউজিসি চেয়ারম্যান ও লোগো © ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, বিশ্বের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশী গ্রাজুয়েটদের দক্ষতা অর্জন করতে হবে। এজন্য আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়নের মাধ্যমে গুণগত ও দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

ইউজিসি আয়োজিত আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ মঙ্গলবার (৮ জুন) তিনি এ কথা বলেন। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) ধারণা বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন হলেও বিশ্বের অনেক দেশে অনেক আগ থেকেই এই ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট বাস্তবায়ন এখন সময়ের দাবী। প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ আশা প্রকাশ করেন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট বাস্তবায়ন সম্ভব হলে কারিকুলাম ও সিলেবাস নিয়মিত পরিমার্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও আউটকাম নির্ভর শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি হবে। ফলে বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যায়গুলো ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে।

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ সভা প্রধানের বক্তব্যে বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সহায়ক হবে। এ ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ ও এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন। ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) বিভাগ আয়োজিত দিনব্যাপি এ কর্মশালায় এসপিকিউএ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।

কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক এবং বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিবিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোজাহার আলি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইউজিসির ১৫৭তম পূর্ণ কমিশন সভায় আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট অনুমোদন করা হয়। টেমপ্লেটটি আরও পরিমার্জন এবং এর মূল্যায়ন অংশকে অধিক কার্যকর করার লক্ষ্যে পরামর্শ প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটি গত ৪ মার্চ এক সভায় আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট এর সংশোধিত সংস্করণ ও মূল্যায়ন অংশ চূড়ান্ত করে।

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি ইমরান-স…
  • ১৩ মে ২০২৬
সরকারের ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল
  • ১৩ মে ২০২৬
আট বছর পর নতুন কমিটি পেল বাগেরহাট জেলা ছাত্রদল
  • ১৩ মে ২০২৬
৬ জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৩ মে ২০২৬
শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু, জিহবায় গভীর ক্ষত
  • ১৩ মে ২০২৬
হলে যাওয়ার সময় জাবি ছাত্রীকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের …
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9