দূতাবাসের সঙ্গে ইউজিসির সভা

বাংলাদেশকে উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

০৬ মে ২০২১, ০৬:০৪ PM
বাংলাদেশকে উচ্চশিক্ষা ও গবেষণা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে উচ্চশিক্ষা ও গবেষণা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র © ফাইল ছবি

দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অফিসার জসুয়া ক্যাম্প, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার যুক্ত ছিলেন।

দেখুন: অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন চলছে

সভায় বাংলাদেশ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা পরিচালনা, ডিগ্রি প্রদান, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে সমঝোতা ও চুক্তি বিষয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা বিষয়ে ইউজিসির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে বিনা মূল্যে অনলাইন কোর্স ও ম্যাটেরিয়ালস সরবরাহ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬