শিক্ষার্থীরা না চাইলে অনলাইনে পরীক্ষা নেয়া যাবে না

০৬ মে ২০২১, ০২:০১ PM
পাবলিক বিশ্ববিদ্যারয় ও ইউজিসির লোগো

পাবলিক বিশ্ববিদ্যারয় ও ইউজিসির লোগো © ফাইল ফটো

এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া যাবে। তবে শিক্ষার্থীরা কিংবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল না চাইলে অনলাইনে পরীক্ষা আয়োজন করা যাবে না।

বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্য পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি বিবেচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা আয়োজন করা যাবে। অনলাইনে পরীক্ষা আয়োজনের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে। এই নির্দেশিকার আলোকেই অনলাইনে পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। 

সভায় উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য ড. মূনাজ আহমেদ নূর বলেন, কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে না চায় সেক্ষেত্রে তাদের চাপিয়ে দেওয়া যাবে না। কোনো ইউনিভার্সিটি যদি মনে করে সে অনলাইন না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইন পরীক্ষা নেবে সেটিও তারা করতে পারবে। অর্থাৎ কাউকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে যারা চাইবে তারা অনলাইনে শুধু একাডেমিক পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলে অনুমোদন নিতে হবে।

নওগাঁয় যুবককে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৫ নভেম্বর ২০২৬
১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ নভেম্বর ২০২৬
বাদ পড়লেন মাহি, যেভাবে নির্ধারিত হলো এবারের মিস ইউনিভার্স
  • ২৫ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢাকা কলেজছাত্রের মৃত্যু, চিরকুটে লেখেন—‘আর কোনো ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়া কর অঞ্চলে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর
  • ২৫ নভেম্বর ২০২৬
বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে না…
  • ২৫ নভেম্বর ২০২৬