অনলাইনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আজ সিদ্ধান্ত জানাবে ইউজিসি

০৬ মে ২০২১, ০৮:১০ AM
ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো

ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘ বন্ধে শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও অনলাইনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি রূপরেখা ঠিক করেছে।

এতে অনলাইনভিত্তিক সৃজনশীল অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা ভাইভার মাধ্যমে মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হতে পারে বলে জানা গেছে।  আজ বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় আলোচনার ভিত্তিতে এ বিষয় চূড়ান্ত হতে পারে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি আজ বুধবার সিদ্ধান্ত নিয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষাগুলো নেওয়া হবে। ইউজিসির কোনো কোনো সদস্য মনে করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ফলে এখন অন্য বিশ্ববিদ্যালয়গুলোও উৎসাহী হবে, যা কালকের সভায় ইতিবাচক প্রভাব পড়বে। 

ইউজিসি সূত্রে জানা গেছে, বেলা ১১টায় ভার্চ্যুয়ালি (জুম অ্যাপ) এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে তৈরি করা সুপারিশ নিয়ে আলোচনা হবে।

ওই কমিটি সূত্রে জানা গেছে, তারা অনলাইনভিত্তিক সৃজনশীল অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা ভাইভার মাধ্যমে মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে রূপরেখাটি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ভাইভার ওপর বেশি গুরুত্ব দিয়েছে তারা।

কমিটি বিশ্বের বিভিন্ন দেশের অনলাইনে পরীক্ষা নেওয়ার কথাও তুলেছে। যদিও এ ক্ষেত্রে বাংলাদেশে ইন্টারনেট সুবিধা একটি বড় চ্যালেঞ্জ। তাদের চিন্তা হলো শিক্ষার্থীরা যেখানে আছেন, সেখান থেকেই খাতায় উত্তর লিখে সেটির ছবি তুলে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবেন। এ ক্ষেত্রে তারা কিছু ব্যবস্থা রাখার কথাও বলেছে।

আর কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী অনলাইনে পরীক্ষায় অংশ নিতে না পারেন, তাহলে তাঁকে যেন পরবর্তী সময়ে পরীক্ষার সুযোগ দেওয়া হয়, সেই বিষয়টিও রয়েছে সুপারিশে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে গত বছরের ১৭ মার্চ থেকে ছুটি চলছে। এ রকম পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার বিষয়ে সুপারিশ দিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। সে কমিটি অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে একটি রূপরেখা বা নির্দেশনাও তৈরি হয়েছে।

জানতে চাইলে কমিটির প্রধান ও ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, করোনা কবে যাবে, তা কেউ বলতে পারে না। এ জন্য তাঁরা অনলাইনে পরীক্ষার বিষয়ে একটি রূপরেখা বা নির্দেশনা তৈরি করেছেন। যেটি নিয়ে বৃহস্পতিবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে বর্তমানে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকায় এসব বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। সেশন জটে পড়ে শিক্ষার্থীরা কর্মজীবনেও পিছিয়ে পড়ছেন। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছিল ইউজিসি। যদিও সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

মব সৃষ্টি করে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষার্থীকে মারধর
  • ১৩ মে ২০২৬
শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি উজ্জ্বল-সম্পাদক আস…
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি ইমরান-স…
  • ১৩ মে ২০২৬
সরকারের ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল
  • ১৩ মে ২০২৬
আট বছর পর নতুন কমিটি পেল বাগেরহাট জেলা ছাত্রদল
  • ১৩ মে ২০২৬
৬ জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9