অধ্যাপকদের জন্য বঙ্গবন্ধু ফেলোশিপ ইউজিসির, আবেদন আহবান

১৪ এপ্রিল ২০২১, ০৯:৪৬ AM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © ফাইল ফটো

চলতি বছর থেকে ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ’ চালু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আওতায় প্রতিবছর একজন অধ্যাপক বা গবেষক এ ফেলোশিপের জন্য নির্বাচিত হবেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ ফেলোশিপের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন চেয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক বা অবসরপ্রাপ্ত অধ্যাপকরা এর জন্য আবেদন করতে পারবেন।

ইউজিসি সূত্র জানায়, উচ্চশিক্ষায় বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখতে তার জন্মশতবার্ষিকীতে কমিশন প্রবর্তিত ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য দেশি, বিদেশি সব বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউটের অধ্যাপক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।

কমিশনের নির্দিষ্ট ছকে আগ্রহীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গবেষণা প্রস্তাব আগামী ২০ মের মধ্যে আবেদন ডাকযোগে ও ইমেইলে পাঠাতে পারবেন। ইউজিসির পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন) বরাবর নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হবে আবেদনকারীকে।

ফেলোশিপের নীতিমালা, আবেদন ফরম ও বিজ্ঞপ্তি ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) পাওয়া যাবে। এটি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউজিসি অনুরোধ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬