দেশ দর্শন শাস্ত্রের এক পণ্ডিতকে হারালো: ইউজিসি চেয়ারম্যান

০৮ এপ্রিল ২০২১, ০৪:৩১ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক ড. গালিব আহসান খানের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ দর্শন শাস্ত্রের একজন অত্যন্ত গুণী ও পণ্ডিত ব্যাক্তিকে হারালো। তার মতো নীতিবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষকের মৃত্যু জাতির জন্য এক অপুরণীয় ক্ষতি। ড. গালিব আহসান খান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

তিনি বলেন, দর্শন শিক্ষা বিশেষ করে নৈতিকতা শিক্ষার প্রসারের মাধ্যমে একটি কল্যাণময়, সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে সারাজীবন তিনি নিরলস পরিশ্রম করেছেন। গালিব আহসান সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিভিন্ন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনসহ প্রথম সারির গণমাধ্যমে অসংখ্য নিবন্ধ লিখেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, অধ্যাপক ড. গালিব আহসান খান ২০১৫-২০১৭ সালের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে মনোনীত হন। তিনি আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ
  • ১৭ আগস্ট ২০২৬
জবির কোড অব কন্ডাক্টে ৯ দফা অন্তর্ভুক্তির দাবি ছাত্র মজলিসের
  • ১৭ আগস্ট ২০২৬
আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ ভাগের বেশি বাড়বে না পে স্কেলের বেতন, বাস্তবায়ন দুই ধাপে
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান…
  • ১৭ আগস্ট ২০২৬
কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকা…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage