মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানো উচিত: ইউজিসি সচিব

৩১ মার্চ ২০২১, ১১:৫৩ PM
ড. ফেরদৌস জামান

ড. ফেরদৌস জামান © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানো উচিত বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

বুধবার (৩১ মার্চ) রাত ৯টায় দ্যা ডেইলি ক্যাম্পাসের 'করোনাকালীন শিক্ষার নানান দিক' নিয়ে আয়োজিত লাইভ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনও যুক্ত ছিলেন।

ইউজিসি সচিব বলেন, দেশে এই মুহুর্তে করোনার প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মেডিকেলের মতো বড় একটি পাবলিক পরীক্ষা নেয়া খুবই ঝুঁকিপূর্ণ হবে। তাই পরীক্ষার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ। আমাদের হাতে এখনো ৩৬ ঘণ্টা সময় আছে। আশা করছি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পক্ষে একটি ভালো সিদ্ধান্ত নেবেন।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬