‘প্রফেসর ইমেরিটাস’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নয়

২৯ মার্চ ২০২১, ০৬:০৭ PM

© লোগো

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোনো শিক্ষককে ‘প্রফেসর ইমেরিটাস’ পদবি দিতে পারবে না। কাউকে এই পদবি দেওয়া হলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আজ সোমবার (২৯ মার্চ) এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

নির্দেশনায়  বলা হয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেদের ইচ্ছেমতো এই পদবি ব্যবহার করছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এই পদবি ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়নি।

ইউজিসি বলছে, ‘প্রফেসর ইমেরিটাস’ পদটি অত্যন্ত সম্মানজনক। সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক যাদের শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন করেছেন, তাঁদের সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এই পদবিটি দেওয়া হয়।

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই পদ ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যাঁদের এই পদবি দেওয়া হয়েছে, তারা যেন তা ব্যবহার করা থেকে বিরত থাকেন, সেই আহ্বান জানানো হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক এই পদবি পাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক বা অন্যভাবে যুক্ত থাকলে তার মূল বিশ্ববিদ্যালয়ে পদটি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে না।

জবির কোড অব কন্ডাক্টে ৯ দফা অন্তর্ভুক্তির দাবি ছাত্র মজলিসের
  • ১৭ আগস্ট ২০২৬
আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ ভাগের বেশি বাড়বে না পে স্কেলের বেতন, বাস্তবায়ন দুই ধাপে
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান…
  • ১৭ আগস্ট ২০২৬
কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকা…
  • ১৭ আগস্ট ২০২৬
খাল পুনঃখননে অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage