উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহী অস্ট্রেলিয়া

০২ মার্চ ২০২১, ০২:৩৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আয়োজিত এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা তাদের আগ্রহ ব্যক্ত করেন।

ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান (অতিরিক্ত দায়িত্ব) সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বেশ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন সাবেজেক্ট অনুমোদন এবং শিক্ষার যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষার তথ্য ব্যবস্থাপনাও আধুনিকীকরণ করা হচ্ছে যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে সহায়ক হবে।

সভায় নয়াদিল্লিস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ অস্ট্রেলিয়ান শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে তার বক্তব্য তুলে ধরেন এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মান্নোয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় মাল্টিলেটারাল পলিসি, ইন্টারন্যাশনাল পার্টনারশীপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশের কান্ট্রি এডুকেশন প্রোফাইল হালনাগাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ইউজিসির প্রতি আহবান জানান।

বাংলাদেশের কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম এবং এর সাথে যুক্ত বিভিন্ন পেশাদার সংগঠন সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন ইউজিসির তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া।

সভায় আরও বক্তব্য দেন খুলনা বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. মুরছালিন বিল্লাহ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর তাহলীল মুন।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬