‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপে’ গবেষণার সুযোগ

০২ মার্চ ২০২১, ১২:৫৯ PM

© লোগো

উচ্চশিক্ষায় বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় করে রাখতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ‘ প্রদানের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি ইউজিসি উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফেলোশিপের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ বিদেশের সকল বিশ্ববিদ্যালয়/ইন্সটিটিউটের সর্বনিন্ম ৫৫ এবং সর্বোচ্চ ৭০ বছর বয়সের অধ্যাপকগণ উচ্চতর গবেষণার জন্য এ ফেলোশিপের আবেদন করত পারবে। প্রতিবছর এক জন অধ্যাপক এই ফেলোশিপের আওতায় গবেষণা করার সুযোগ পাবেন।

এ বিষয়ে আবেদন (দরখাস্ত) আহবান করে শিগগির আরো একটি বিজ্ঞপ্তি প্রচার করা হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া ফেলোশিপ সংক্রান্ত নীতিমালা, আবেদন ফরম ও তথ্য ছক পাওয়ার জন্য ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) ভিজিট করতে হবে।

পড়েছেন মনোবিজ্ঞান, আছে সন্তান— ইউএস আর্মিতে কাজ করা কে এই ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্…
  • ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ…
  • ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ১৪ ডিসেম্বর পর্…
  • ২৫ নভেম্বর ২০২৬
আওয়ামী আমলের গুম-খুনের তথ্য দিতে পারবেন যে কেউ, দেশজুড়ে গণশ…
  • ২৫ নভেম্বর ২০২৬
নওগাঁয় যুবককে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৫ নভেম্বর ২০২৬