ভাষা শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪ AM

© টিডিসি ফটো

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কমিশনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও মুজিব জন্মশতবার্ষিকী উৎযাপন কমিটির সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উৎযাপন কমিটির সদস্য সচিব বিষ্ণু মল্লিক, ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অমর একুশে উৎযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬