বিশ্ববিদ্যালয়ের সকলকে করোনার টিকা নিতে বললেন ইউজিসি চেয়ারম্যান

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৬ PM
করোনার টিকা নিয়েছেন ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ

করোনার টিকা নিয়েছেন ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ © টিডিসি ফটো

দেশের বিশ্ববিদ্যালয়সমূহের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদেরকে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের সকলকে দ্রুততম সময়ে কোভিড-১৯ টিকার নিবন্ধনের আওতায় আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড সেন্টার থেকে টিকা নেওয়ার পর ইউজিসি চেয়ারম্যান এ আহবান জানান। তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সকল উপযুক্ত ব্যক্তিকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানান।

এসময় তিনি উচ্চশিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ে ও যথাযথভাবে টিকাদান কর্মসূচি হাতে নেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউজিসি চেয়ারম্যানের পর করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং কমিশনের পরিচালকবৃন্দ।

এছাড়া, ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও পরিচালকবৃন্দের সহধর্মিণীরাও কোভিড ১৯ টিকা নিয়েছেন বলে ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬