প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতনের টাকা দেবে ইউজিসি

০৭ এপ্রিল ২০২০, ০৩:২০ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংকট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সকল সদস্য তাদের এক দিনের বেতনের সম পরিমাণ টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশে মহামারি করোনাভাইরাসের সংকট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, সদস্যগণ এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শীঘ্রই অনুদানের এ অর্থ সরকারের নিকট প্রদান করা হবে’।

ইবির সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
  • ২৫ নভেম্বর ২০২৬
মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী
  • ২৫ নভেম্বর ২০২৬
ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট ফিরছেন বিএনপিতে…
  • ২৫ নভেম্বর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
পড়েছেন মনোবিজ্ঞান, আছে সন্তান— ইউএস আর্মিতে কাজ করা কে এই ব…
  • ২৫ নভেম্বর ২০২৬