ইউজিসি পেল নতুন তিন সদস্য

২৬ জুলাই ২০২৬, ০৭:১৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১০:০৯ PM
ইউজিসির নতুন তিন সদস্য

ইউজিসির নতুন তিন সদস্য © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আগামী চার বছরের জন্য তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছ। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী নাঈমা খন্দকার।

নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো: মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী নিম্নোক্ত ০৩ (তিন) জন ব্যক্তি-কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

নিয়োগের শর্তসমূহ
এ নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন; তাঁরা অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন; কমিশনের সদস্য হিসেবে তাঁরা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন এবং এ নিয়োগ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ট্যাগ: ইউজিসি
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬