‘প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর’

২৬ জুলাই ২০২৬, ০৩:২৫ PM
প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন প্রধান

প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন প্রধান © সংগৃহীত

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন প্রধান বলেছেন, জাতীয় অগ্রাধিকার এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা পূর্বের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই দক্ষতাভিত্তিক ও জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর।

রবিবার (২৬ জুলাই) ব্র্যাক সিডিএম, সাভারে অনুষ্ঠিত সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব প্রদান, সুশাসন সুদৃঢ় করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন আনা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এ কারণে উচ্চশিক্ষা খাতে একাডেমিক নেতৃত্ব, শিক্ষাদানের উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং গুণগত মান নিশ্চিত করতে একটি টেকসই জাতীয় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

ড. আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, এই কর্মসূচি শুধু একটি পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ নয়; বরং এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের একটি টেকসই কাঠামো প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ।

অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, অতীতে উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ইউজিসির তত্ত্বাবধানে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিভিন্ন ধরনের সফট স্কিল ও পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি প্রকল্পের অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের উচ্চশিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, উদ্ভাবনমুখী, আন্তর্জাতিকভাবে সংযুক্ত এবং জাতীয় উন্নয়নের চাহিদা পূরণে অধিক সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স' ট্রেনিং একাডেমির (UTTA) ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ একাডেমিক নেতৃত্ব গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

Advance HE-এর লিড কনসালট্যান্ট অধ্যাপক বেন ব্রাবন প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক পরিচিতি উপস্থাপন করেন এবং শিক্ষক উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে এ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।

প্রথম পর্যায়ে ১৫ জন Master Trainer তৈরির সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের Training of Trainers (ToT-2) কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০ জন National Trainer অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন HEAT প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ০২ হাজার ৫০০ জন নবীন শিক্ষক এবং ০২ হাজার ৫০০ জন জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। 

‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9