জাতির পিতার প্রতিকৃতিতে ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

২৯ মে ২০১৯, ০৫:৫৭ PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ড. মো. খালেদ, সহ-সভাপতি মো. ওমর ফারুক, ইউজিসি যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়র হোসেনসহ ইউজিসি অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গত ২৬ মে ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ট্যাগ: ইউজিসি
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬