বেতন সর্বোচ্চ দেড় লাখ, সর্বনিম্ন ৩০ হাজারের প্রস্তাব ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের

৩০ অক্টোবর ২০২৫, ০২:৫০ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো © সংগৃহীত

নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অফিসার্স এসোসিয়েশন। পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন, শতভাগ পেনশন সুবিধা প্রদান, আনুতোষিক বৃদ্ধিসহ মোট ১৫টি প্রস্তাব পে-কমিশনের কাছে পেশ করেছে সংগঠনটি। 

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সাথে ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ইউজিসির জনসংযোগ পরিচালক  ড. শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ সভায় অংশ নেন। 

এসোসিয়েশনের পক্ষ থেকে বাড়ি ভাড়া ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের ন্যূনতম ৭৫ শতাংশ, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৬০ শতাংশ এবং অন্যান্য স্থানে ৫০ শতাংশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। 

কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য মাসিক ৭ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য বীমা চালুরও প্রস্তাব করা হয়েছে ।

পরিবহন ও গাড়ি সুবিধা বিষয়ে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ২ হাজার টাকা পরিবহন ভাতা প্রদানের প্রস্তাব করা হয়। এ ছাড়া, প্রশাসন ক্যাডার, জুডিশিয়াল সার্ভিস, নির্বাচন কমিশন, লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৫ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের ন্যায় সকল সার্ভিসে গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রদানের প্রস্তাব করা হয়।

শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি মাসিক ২ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য ৫ হাজার টাকা এবং ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ভাতা ও গৃহ পরিচারক ভাতা চালুর প্রস্তাব করা হয়। 

এ ছাড়া, পেনশন সুবিধা বিদ্যমান ২১-৯০ শতাংশের পরিবর্তে ৪০-১০০ শতাংশ, আনুতোষিক বিদ্যমান ২৬৫/২৬০/২৪৫/২৩০ গুণের পরিবর্তে ৩৩০/৩২০/৩১০/৩০০ করা, বিনোদন ছুটি ৩ বছরের পরিবর্তে ২ বছর করা, বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ করা, রেশন সুবিধা, এককালীন পেনশন সুবিধা এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬