ইউজিসি সদস্য পদ ছাড়লেন ড. হাসিনা খান

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ইউজিসি লোগো ও ড. হাসিনা খান

ইউজিসি লোগো ও ড. হাসিনা খান © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. হাসিনা খান। গত সোমবার (২ সেপ্টেম্বর) তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান। ইউজিসি একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর চার বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। 

ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬