এপিএ

মন্ত্রণালয়ের ২৩ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ইউজিসি

২৬ জুন ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান

শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান © টিডিসি রিপোর্ট

২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ইউজিসি ১ম স্থান লাভ করেছে। সফলতার স্বীকৃতি হিসেবে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার । 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পাদন এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

অনুষ্ঠানে ড. ফেরদৌস জামান দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এপিএ চুক্তি যথাযথ বাস্তবায়ন করা গেলে শিক্ষা ও গবেষণায় দেশ এগিয়ে যাবে এবং বিশ্ব র‌্যাংকিং-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ কাঙিক্ষত স্থান অর্জন করতে সক্ষম হবে।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২য় ও ৩য় স্থান লাভ করেছে যথাক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

ইউজসির এ অর্জনে কমিশনের চেয়ারম্যান, উল্লিখিত সময়ে ইউজিসিতে এপিএর দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, সচিব, এপিএ এবং ০৫টি কম্পোনেন্টের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকালপয়েন্টদের অভিনন্দন জানিয়েছেন ইউজসির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। 

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন
  • ১৬ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage