বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসির

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের সব বিশ্ববিদ্যালয়ে আর্থিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ইউজিসিতে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলমগীর বলেন, আইন অনুযায়ী আর্থিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ে আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হলে জনমনে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে তিনি জানান।

ইউজিসি চেয়ারম্যান দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা চালুর জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক বিশ্বে শ্রমের ওপর মজুরী নির্ভর করে না, এটি নির্ভর করে বিভিন্ন ধরনের দক্ষতার ওপর। কাজেই, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের বাস্তব ও জীবনমুখী শিক্ষাদানে মনোযোগ দিতে হবে বলে তিনি জানান।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে রিসোর্সপার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্ম সচিব) মো. সিদ্দিকুর রহমান। 

ইউজিসির উপসচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage