ইউজিসি চেয়ারম্যানের শোক

‘অধ্যাপক ইমদাদুল হক জবির নতুন ক্যাম্পাসের কাজ শুরু করেন’

১১ নভেম্বর ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।শনিবার (১১ নভেম্বর) ভোর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক ইমদাদুল হক বেশ কিছু দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।

শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক ড. মো. ইমদাদুল হকে একজন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন।

তিনি ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সদস্য, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন: জবি উপাচার্যের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক প্রকাশ

অধ্যাপক ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ শুরু করেন। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবককে হারালো। এ গবেষকের মৃত্যু দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। অধ্যাপক আলমগীর মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ জুন অধ্যাপক ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান। তিনি জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

ডাকসু নির্বাচনকেন্দ্রিক বরাদ্দ নেই, বাজেট ঘাটতি দেখিয়ে আবার…
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ২৯ জুন ২০২৬
একসাথে জন্ম, একসাথে বেড়ে ওঠা— এবার অ্যাডমিন-পুলিশ ক্যাডার …
  • ২৯ জুন ২০২৬
ঘানা-নাইজেরিয়ার পর এবার বাংলাদেশেও ‘আইপিভিএস চ্যাপ্টার’: জর…
  • ২৯ জুন ২০২৬
জাতীয় স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স…
  • ২৯ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মাউশি
  • ২৯ জুন ২০২৬