ফের সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

০৭ ডিসেম্বর ২০২১, ১১:৫২ AM

© সংগৃহীত

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টায় টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজে করে ৭০০ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ঘূণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়ছে। ফলে মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চার জাহাজে করে ৭০০ পর্যটক দ্বীপে ভ্রমণে গেছেন। জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকেপড়া পর্যটকদের নিয়ে আসবে।

গত শনিবার জাওয়াদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছেল। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হওয় দুপুর থেকে আবার জাহাজগুলো চলাচল শুরু হয়েছে। ফেরার সময় দ্বীপে আটকেপড়া পর্যটকরা ফিরবেন'।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এছাড়া দ্বীপে আটকেপড়া পর্যটকরা ফিরতে পারবেন।

 

সরকারি সহায়তা না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন গোপালগঞ্জের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামা ইউনিভার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজে প্রভাষক নিয়োগ, আবেদন অনলা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির প্রথমবার অবসর ঘোষণার পর যা বলেছিলেন রোনালদো
  • ০১ সেপ্টেম্বর ২০২৬