রাতারগুলে প্রবেশ-ভ্রমণের ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন

০২ নভেম্বর ২০২০, ১২:০৪ PM
রাতারগুল সোয়াম ফরেস্ট

রাতারগুল সোয়াম ফরেস্ট © সংগৃহীত

সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে সরকারকে ফি দিতে হবে।

দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়েও নির্ধারণ করা হয়েছে ফি। এই ফি নির্ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে) ও পরিচয়পত্রধারী ছাত্র-ছাত্রীদের প্রবেশ ফি ২৫ টাকা। বিদেশি নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা।

প্রতিদিনের ফিল্মমিং ফি (প্রতি ক্যামেরা) ১০ হাজার টাকা।

দেশি দর্শনার্থীদের প্রতিবার নৌকা (ইঞ্জিনবিহীন) ভ্রমণের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। এক্ষেত্রে বিদেশিদের দিতে হবে এক হাজার টাকা।

এছাড়া বাস বা ট্রাকের প্রতিবারের পার্কিং ফি ২০০ টাকা। পিকআপ/জিপ/কার/মাইক্রোবাস পার্কিং ফি ১০০ টাকা এবং সিএনজি/মোটরসাইকেল পার্কিং ফি ২৫ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই ফি নির্ধারণ করল পরিবেশ ও বন মন্ত্রণালয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কোভিড-১৯ মহামারির কারণে গত ২৬ মার্চ থেকে রাতারগুলে দর্শনার্থীদের প্রবেশ অনেকটাই বন্ধ ছিল। ১ নভেম্বর থেকে তা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখন এই নির্ধারিত ফি বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ: জাতীয়
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা পরিষদে যে দেশের স্থায়ী আসন চাইলেন জাতিসংঘ মহাসচিব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬