বিজেএসসি সহ-সভাপতি জনপ্রিয় ফিচার লেখক মুজাহিদ

১৮ নভেম্বর ২০১৯, ০৯:২৩ PM

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল’ (বিজেএসসি) এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত হয়েছেন এম এম মুজাহিদ উদ্দীন। তিনি জনপ্রিয় ফিচার লেখক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

গত বুধবার (১৩ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক কমিটির সভাপতি সঞ্জিত সরকার ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ২২ সদস্য বিশিষ্ট ২০১৯-২০ সেশনের নতুন কমিটি অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে সভাপতি গাজী মোহাম্মদ হীরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম মনোনীত হয়েছেন। আগামী এক বছর কমিটি সংগঠনটির নির্বাহী দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) যাত্রা শুরু করে। ‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬