বর্ষায় ভ্রমণে বাড়তি সতর্কতা জরুরি, পরিকল্পনায় রাখতে হবে যেসব বিষয়

১৫ জুন ২০২৬, ০২:০৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:১৬ PM
অতিবৃষ্টির ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে

অতিবৃষ্টির ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে © এআই সৃষ্ট ছবি

আষাঢ়- শ্রাবণ এ দুই মাস নিয়ে বর্ষাঋতু হলেও বর্ষাকাল থাকে প্রায় আশ্বিন মাস পর্যন্ত। বর্ষাকাল প্রকৃতিকে নতুন এক নতুন রূপে সাজিয়ে তোলে। আকাশে ঘন মেঘ, সবুজের গভীরতা, হাওড়ের সৌন্দর্য ,পাহাড়ি ঝরনার গতি আর নদীর উচ্ছ্বাস ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে অন্যরকম এক অভিজ্ঞতার দিকে। এ সময়ে ভ্রমণপ্রেমীরা পাহাড়, সমুদ্র, হাওড় কিংবা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়েন।

সৌন্দর্যের পাশাপাশি বর্ষা নিয়ে আসে অনিশ্চয়তা ও ঝুঁকির এক বাস্তবতা। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, এরই মাঝে হঠাৎ শুরু হলো ভারী বৃষ্টি, ভূমিধস, জলাবদ্ধতা কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতি। এমন সময় পরিস্তিতিকে সামাল দিতে কি করবেন আপনি?  

এ কারণেই বর্ষাকালীন ভ্রমণ শুধু পরিকল্পনার বিষয় নয়, বরং প্রস্তুতি ও সচেতনতারও ব্যাপার। কোথায় যাচ্ছেন, আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, যাত্রাপথ নিরাপদ কি না—এসব বিষয় আগে থেকে বিবেচনা না করলে আনন্দের সফর মুহূর্তেই ভোগান্তিতে রূপ নিতে পারে, এমনকি আপনাকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। তাই বর্ষায় ঘুরতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে ও মেনে চলা জরুরি।

বর্ষায় ভ্রমণের প্রথম শর্ত হলো নিরাপদ গন্তব্য নির্বাচন। অনেক সময় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধস দেখা দিতে পারে। আবার অতিবৃষ্টির কারণে নদী-নালাতে পানি বেড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই যে স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন, সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন এবং কোনো সতর্কতা জারি হয়েছে কি না, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।

বৃষ্টির কারণে কাপড়চোপড় ও ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদি ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই জলরোধী ব্যাগ ব্যবহার করা ভালো। দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক, রেইনকোট, ছাতা এবং জলরোধী জুতা বা জুতার কভার সঙ্গে রাখা প্রয়োজন। এতে অপ্রত্যাশিত বৃষ্টিতেও ভোগান্তি কম হবে।

বর্ষাকালে ভ্রমণের বড় একটি সমস্যা হলো বিশুদ্ধ পানি। দূষিত পানি ও খাবার পেটের সমস্যার ঝুঁকি বাড়।য়। বিশেষ করে পাহাড়ি এলাকায় ঝরনার পানিতে মাটি বা অন্যান্য উপাদান মিশে থাকতে পারে। তাই বিশুদ্ধ পানি পান করা এবং রাস্তার খাবার এড়িয়ে চলা ভালো। এছাড়া প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসার সামগ্রীও সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।

অত্যন্ত দুর্গম বা বিচ্ছিন্ন এলাকায় থাকার পরিবর্তে এমন হোটেল নির্বাচন করা উচিত, যেখানে যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো। কোনো কারণে কয়েক দিন আটকে পড়লেও যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে থাকা যায়, সে বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।

আরও পড়ুন : ৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা

ভারী বৃষ্টি বা ভূমিধসের কারণে দীর্ঘ সময় যানবাহন আটকে যেতে পারে। এমন পরিস্থিতির জন্য ব্যাগে কিছু শুকনো খাবার ও পর্যাপ্ত পানি রাখা প্রয়োজন। বাদাম, খেজুর, বিস্কুট, মুড়ি, ফল কিংবা চকলেটের মতো খাবার জরুরি মুহূর্তে কাজে আসতে পারে।

বর্ষার সময় অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনা ঘটে। তাই মোবাইল ফোন সচল রাখতে একটি চার্জযুক্ত পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি যোগাযোগের ক্ষেত্রে এটি বড় সহায়ক হতে পারে। এছাড়া রাতে চলাচলের সুবিধার্থে একটি ছোট টর্চ লাইট ও সাথে রাখা যেতে পারে।

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকাল নিঃসন্দেহে অন্যতম সেরা সময়। তবে আনন্দময় সফর নিশ্চিত করতে হলে পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তা ও প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিতে হবে। 

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9