১৭তম নিবন্ধন: লিখিত পরীক্ষায় ভালো করার উপায়

১২ এপ্রিল ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
মো. সাদিকুল ইসলাম

মো. সাদিকুল ইসলাম © ফাইল ছবি

প্রথমেই বলে রাখি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা খুবই প্যারাডক্স টাইপের। খুবই সহজ আবার খুবই কঠিন। 

এই পরীক্ষায় ভালো করা আর উত্তীর্ণ হওয়া অনেক সময় একসাথে কাজ করেনা। তবে ভালো করলে পাস করবেন যদি আপনার জোনে শূণ্যপদ খালি থাকে। আর যদি পরীক্ষায় খারাপ করেন তাহলে পাস করার চান্স খুবই কম।

একবারে পাস করার কিছু টেকনিক শেয়ার করছি। এগুলো অনুসরণ করলে পরীক্ষা সহজ হবে।

১) হাতের লেখা সুন্দর করে লেখার চেষ্টা করবেন।
২) কোটেশন বা উক্তির প্রয়োগ করবেন (সঠিক রেফারেন্সসহ)। কারণ যিনি খাতা দেখবেন তিনি এ বিষয়ের একজন এক্সপার্ট।
৩) গুছিয়ে লেখার চেষ্টা করবেন। 
৪) নীল বলপেন ইউজ করতে পারেন হাইলাইট করার জন্য। তবে তা সীমাবদ্ধ আকারে করবেন।
৫) উল্টাপাল্টা লিখবেন না। কারণ একাডেমিক আর চাকরির রিটেন আলাদা।
৬) টু দ্যা পয়েন্ট লিখবেন।
৭) দেশ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কোন লেখা লিখবেন না।
৮) প্রশ্ন ভালো করে পড়ে বুঝে লিখবেন।
৯) সময় যথাযথ মেইনটেইন করবেন।
১০) আপনার নিজের লেখার স্বকীয়তা বজায় রাখবেন।

আরও বিস্তারিত পরামর্শ পেতে এখানে ক্লিক করুন

লেখক: মো. সাদিকুল ইসলাম (সাদিক), প্রভাষক (ইংরেজি)

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬