ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোন ভুলগুলো ভর্তিচ্ছুদের পিছিয়ে দেয়?

২৪ জুন ২০২২, ০৭:২৯ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী শনিবার (২৫ জুন) শেষ হচ্ছে। এদিন দিবাগত রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এর আগে, গত ১৫ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

নৈর্ব্যক্তিক প্রশ্ন এমন একটি জিনিস তা আপনি যতই পড়বেন, আপনি তা ততই ভুলে যাবেন। এইগুলো পড়ার কিছু নিয়ম আছে, যা আমি ব্যক্তিগতভাবে অনুসরণ করি। পরীক্ষার হলে আপনি যখন বসবেন, তখন চারটি উত্তর-এর ভিড়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। এই দ্বিধাদ্বন্দ্বের ভেতর যারা কনফিউজড না হয়ে মাথা ঠাণ্ডা রাখতে পারবেন, তারাই সফল হবেন। সাধারণত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেসব ভুলগুলো করে থাকে, এর মধ্যে রয়েছে…

১। পড়া শেষ না করে ফেলে রাখা এবং “আজ নয়, কাল” মনোভাব পোষণ করা।

২। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বা অকারণে ব্যবহার করা।

৩। ঠিকমতো সময় কাজে না লাগানো।

৪। একই ইউনিটের প্রস্তুতির জন্য একাধিক কোচিংয়ে ভর্তি হওয়া।

৫। পূর্বপরিকল্পনা না করে একাধিক ইউনিটের প্রস্তুতি শুরু করা।

৬। প্রশ্নব্যাংক ব্যাখ্যাসহ শেষ না করা।

৭। তাড়াতাড়ি পড়া মুখস্থ করা।

৮। বাসায় মডেল প্রশ্ন থেকে নিজে টাইম ধরে ধরে পরীক্ষা না দেওয়া

৯। শরীরের প্রতি অযত্ন

১০। এছাড়াও শিক্ষার্থীরা সাধারণভাবে যেসব ভুল করে থাকে, সেগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে।

১১। খাতায় কঠিন শব্দগুলো টুকে না রাখা বা সারাদিন কী কী পড়বো তা লিখে না রাখা।

 

লেখক: ফারিয়া পারভীন, 

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, রাবি 

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাকশনএইডে চাকরি, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
কান্না করায় সন্তানকে হত্যাচেষ্টা বাবার, ৭০০ টাকা নিয়ে ঢামেক…
  • ২৩ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল
  • ২৩ আগস্ট ২০২৬