টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন

১২ আগস্ট ২০২৬, ০৩:৫৪ PM
জেন জি সিম কেনার সুযোগে

জেন জি সিম কেনার সুযোগে © সংগৃহীত

তরুণদের জন্য চালু করা টেলিটকের ‘জেন জি সিম’ কেনার সুযোগের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। মাত্র ৩৬ টাকায় সিমটি কেনার এ সুযোগ নিতে পারবেন আগ্রহীরা। এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি এমন তথ্য জানিয়েছে। 

টেলিটক জানিয়েছে, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা এবং নিজেদের মেধা, দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে আগ্রহী তরুণদের পাশে থাকতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেন-জি সিম কেনার বর্তমান সুযোগ আরও সাত দিন বহাল থাকবে। ফলে আগ্রহী তরুণরা এ সময়ের মধ্যে সিমটি কিনতে পারবেন।

টেলিটকের পক্ষ থেকে সুযোগটি গ্রহণ করতে তরুণদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অফারটি গ্রহণ ও বিস্তারিত তথ্য জানতে টেলিটকের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

টেলিটকের প্রচার বার্তায় বলা হয়েছে, ‘টেলিটক-এ কথা বলুন, দেশের টাকা দেশে রাখুন।’ বিস্তারিত তথ্য পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে।

এর আগে, গত বুধবার (৫ আগস্ট) টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়েছিল।

পোস্টে বলা হয়, ৩৬ জুলাই উপলক্ষে টেলিটক নিয়ে এলো দুর্দান্ত অফার! মাত্র ৩৬ টাকায় পাচ্ছেন— ৩৬ মিনিট টকটাইম ও ৩.৬ জিবি ইন্টারনেট। এর মেয়াদ থাকবে ৭ দিন। অফারটি পেতে রিচার্জ করুন ৩৬ টাকা অথবা ডায়াল করুন *১১১*৫#। 

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬