জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল, জেনে নিন নিয়ম

০৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ PM
জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল

জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর গুগল ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তাদের পুরোনো জিমেইলের নাম পরিবর্তন করতে পারবেন। প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের শেষ দিকে ভারতে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু হয়েছিল। সম্প্রতি এটি যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্য দেশে কবে নাগাদ চালু হবে, তা এখনও জানানো হয়নি।

গুগলের সিইও সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ২০০৪ সাল ভাল ছিল, কিন্তু আপনার জিমেইল ঠিকানা সেখানে আটকে থাকতে হবে না। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা অদ্ভুত বা বিব্রতকর পুরোনো ইমেইল নাম থেকে মুক্তি পাবেন।

জিমেইল ঠিকানা পরিবর্তনের নিয়ম
Google Account-এ লগইন করুন।
‘Manage your Google Account’ থেকে ‘Personal info’ এ যান।
‘Email’ অপশনে ক্লিক করুন।
‘Change Google Account email’ অপশনটি দেখা গেলে নতুন নাম সেট করতে পারবেন।

উল্লেখ্য, ধাপে ধাপে চালু হওয়ায় অনেক ব্যবহারকারী এখনই অপশনটি পেতে নাও পারেন।

জিমেইল ঠিকানা পরিবর্তনের শর্ত
নতুন ইমেইল ঠিকানা অবশ্যই ইউনিক হতে হবে।
আগে ব্যবহৃত বা মুছে ফেলা ঠিকানা ব্যবহার করা যাবে না।
বছরে একবার পরিবর্তনের সুযোগ।
সর্বোচ্চ তিনবার পরিবর্তন করা যাবে।
ঠিকানা পরিবর্তন করা হলেও পুরোনো ঠিকানা মুছে যাবে না। এটি বিকল্প হিসেবে থাকবে। নতুন ও পুরোনো ঠিকানায় পাঠানো ইমেইল একই ইনবক্সে পাওয়া যাবে।

জিমেইল ঠিকানা ইউটিউব, গুগল ডক্স এবং থার্ড-পার্টি অ্যাপে লগইনের জন্য ব্যবহৃত হয়। তাই নতুন ঠিকানায় পরিবর্তনের পর কিছু সেবা সাময়িকভাবে সমস্যার মুখোমুখি হতে পারে। Chromebook ব্যবহারকারীরাও কিছু ক্ষেত্রে সাময়িক অসুবিধা অনুভব করতে পারেন বলে গুগল সতর্ক করেছে।

সবমিলিয়ে দীর্ঘদিনের অস্বস্তিকর বা অপ্রাসঙ্গিক জিমেইল ঠিকানা থেকে মুক্তি পেতে এই আপডেট ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে, মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬