জিমেইলে যুক্ত হলো নতুন সুবিধা

১১ জুলাই ২০২৫, ০১:২১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০২:৩৮ PM
জিমেইলে নতুন সুবিধা চালু করেছে গুগল

জিমেইলে নতুন সুবিধা চালু করেছে গুগল © সংগৃহীত

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল সেবা সাবস্ক্রিপশন করেন অনেকেই। কিন্তু প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে নিয়মিত বিজ্ঞাপন বা প্রচারণামূলক ই-মেইল পাঠানোর কারণে দরকারের সময় জিমেইলে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। তাই জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনায় নতুন সুবিধা চালু করেছে গুগল। ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ নামের এ সুবিধার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা তাদের সক্রিয় সাবস্ক্রিপশনগুলোর ই-মেইল ঠিকানা একই স্থানে সংরক্ষণ করতে পারবেন। এর মাধ্যমে সম্প্রতি কোন প্রতিষ্ঠান কতটি ই-মেইল পাঠিয়েছে, তা সহজে জানা যাবে। ফলে অপ্রয়োজনীয় ই-মেইল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সাবস্ক্রিপশন বাতিল করা যাবে।

ম্যানেজ সাবস্ক্রিপশন সুবিধা চালুর ফলে জিমেইল ব্যবহারকারীরা ইনবক্সে জমে থাকা অপ্রয়োজনীয় বার্তা শনাক্ত ও মুছে ফেলার কাজ বর্তমানের তুলনায় অনেক দ্রুত ও ঝামেলাহীনভাবে করতে পারবেন। সুবিধাটি চালু করে প্রেরকদের নামের ওপর ক্লিক করলেই তাদের পাঠানো ই-মেইলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে। শুধু তা–ই নয়, তালিকা থেকেই সরাসরি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানের ই-মেইল সাবস্ক্রিপশন বাতিল করা যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ না করেও জিমেইলের মাধ্যমে সরাসরি সাবস্ক্রিপশন সুবিধা বাতিলের সুযোগ মিলবে।

ম্যানেজ সাবস্ক্রিপশন সুবিধা চালুর জন্য জিমেইলের বাঁ পাশে থাকা মেনু থেকে ম্যানেজ সাবস্ক্রিপশন অপশন নির্বাচন করতে হবে। সুবিধাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে গুগল।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9