মেটার বিরুদ্ধে মামলা, ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন তরুণী

২৬ মার্চ ২০২৬, ১১:৪৬ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১১:৪৯ AM
মেটা ও গুগল

মেটা ও গুগল © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরি এবং মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবকে দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড। ২০ বছর বয়সী এক তরুণীর করা হামলায় তাকে ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। খবর বিবিসি। 

রায়ে বলা হয়েছে, মেটা এবং গুগল ইচ্ছাকৃতভাবে এমন প্ল্যাটফর্ম (ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, ইউটিউব) তৈরি করেছে, যা ব্যবহারকারীদের আসক্ত করে তোলে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। মোট ক্ষতিপূরণের মধ্যে ৩ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতিপূরণ এবং আরও ৩ মিলিয়ন ডলার শাস্তিমূলক জরিমানা হিসেবে নির্ধারণ করা হয়েছে। জুরিদের মতে, কোম্পানিগুলো ‘দুরভিসন্ধি, দমন বা প্রতারণামূলক আচরণ’ করেছে।

এই ক্ষতিপূরণের ৭০ শতাংশ বহন করবে মেটা এবং বাকি ৩০ শতাংশ দেবে গুগল।

তবে রায়ের সঙ্গে একমত নয় মেটা ও গুগল। তারা জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। মেটা বলেছে, 'কিশোরদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত জটিল বিষয় এবং এটি কোনো একক অ্যাপের কারণে হয় না।' অন্যদিকে গুগল দাবি করেছে, 'ইউটিউব একটি দায়িত্বশীলভাবে পরিচালিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়।'

পাঁচ সপ্তাহব্যাপী বিচার চলাকালে আদালতের বাইরে বহু অভিভাবক উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ তাদের সন্তানরাও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রায় ঘোষণার পর তাদের অনেককে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

এর আগের দিনই নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে দায়ী করে জানায়, তাদের প্ল্যাটফর্ম শিশুদের ঝুঁকির মধ্যে ফেলেছে এবং অনাকাঙ্ক্ষিত যৌন কনটেন্ট ও অপরাধীদের সংস্পর্শে এনেছে।

বিশ্লেষক মাইক প্রাউলক্স বলেন, এসব রায় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ও সাধারণ মানুষের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ নির্দেশ করছে। তার মতে, দীর্ঘদিন ধরে এসব প্ল্যাটফর্ম নিয়ে যে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছিল, তা এখন প্রকাশ্যে বিস্ফোরিত হয়েছে।

এরই মধ্যে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে বিধিনিষেধ আরোপ করেছে। যুক্তরাজ্যও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সম্ভাবনা যাচাই করছে।

আদালতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, তাদের নীতিমালা অনুযায়ী ১৩ বছরের কম বয়সীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি নেই। তবে মেটার অভ্যন্তরীণ গবেষণা ও নথিতে দেখা গেছে, কোম্পানিটি জানত যে অপ্রাপ্তবয়স্ক শিশুরাও তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এ বিষয়ে জাকারবার্গ বলেন, ‘১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করার ক্ষেত্রে তিনি সবসময়ই আরও দ্রুত অগ্রগতি দেখতে চেয়েছিলেন।’ তবে তার দাবি, সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানি ‘সঠিক জায়গায় পৌঁছেছে’।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের মালিক হিসেবে গুগলও এই মামলার আসামি ছিল, তবে বিচার প্রক্রিয়ার বেশিরভাগই ইনস্টাগ্রাম ও মেটাকে ঘিরেই আবর্তিত হয়। স্ন্যাপ ও টিকটক শুরুতে আসামি তালিকায় থাকলেও বিচার শুরুর আগেই তারা কেলির সঙ্গে অপ্রকাশিত সমঝোতায় পৌঁছায়।

কেলির আইনজীবীরা যুক্তি দেন, মেটা ও ইউটিউব এমন ‘আসক্তি তৈরি করার যন্ত্র’ তৈরি করেছে এবং শিশুদের এসব প্ল্যাটফর্মে প্রবেশ ঠেকাতে তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

কেলি জানান, তিনি মাত্র ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম এবং ৬ বছর বয়সে ইউটিউব ব্যবহার শুরু করেন, অথচ বয়সজনিত কারণে তাকে থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘আমি পরিবার থেকে দূরে সরে গিয়েছিলাম, কারণ আমার সব সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে কেটে যেত।’

তিনি আরও জানান, ১০ বছর বয়স থেকেই তার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার লক্ষণ দেখা দিতে শুরু করে, যা পরবর্তীতে একজন থেরাপিস্ট শনাক্ত করেন। ছোটবেলা থেকেই নিজের শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত উদ্বেগে ভুগতে শুরু করেন তিনি। ইনস্টাগ্রামে এমন ফিল্টার ব্যবহার করতেন, যা তার নাক ছোট ও চোখ বড় করে দেখাত। বর্তমানে তিনি ‘বডি ডিসমরফিয়া’ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

কেলির আইনজীবীরা বলেন, ইনস্টাগ্রামের ‘ইনফিনিট স্ক্রল’-এর মতো ফিচারগুলো ইচ্ছাকৃতভাবে আসক্তি তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাদের দাবি, মেটার ব্যবসায়িক লক্ষ্য ছিল তরুণদের প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে ধরে রাখা।

বিশেষজ্ঞ ও মেটার সাবেক কর্মকর্তাদের সাক্ষ্যের ভিত্তিতে তারা বলেন, তরুণ ব্যবহারকারীরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে যুক্ত থাকে বলেই কোম্পানি তাদের লক্ষ্যবস্তু করেছিল।

কেলির আইনজীবীরা যখন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরিকে জানান, কেলি একদিনে টানা ১৬ ঘণ্টা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন, তখন তিনি এটিকে আসক্তির প্রমাণ হিসেবে মানতে অস্বীকার করেন। বরং তিনি বলেন, ‘একজন কিশোরের দিনের বেশিরভাগ সময় ইনস্টাগ্রামে কাটানো সমস্যাজনক।’

রায় ঘোষণার পর কেলির আইনজীবীরা বলেন, ‘এই রায় স্পষ্ট বার্তা দেয়—আমাদের শিশুদের ক্ষেত্রে কোনো কোম্পানিই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।’

এদিকে শিশুদের ক্ষতির অভিযোগে মেটা ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে আরেকটি মামলা আগামী জুনে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে শুরু হওয়ার কথা রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9