অ্যান্ড্রয়েডে থাকা ৬২ নিরাপত্তাত্রুটি ঠিক করল গুগল

১১ এপ্রিল ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা ৬২টি ত্রুটি সমাধান করেছে গুগল

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা ৬২টি ত্রুটি সমাধান করেছে গুগল © সংগৃহীত

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা দুটি জিরো ডে ত্রুটিসহ মোট ৬২টি ত্রুটি সমাধান করে নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করেছে গুগল। নিরাপত্তা প্যাঁচটিতে ক্ষতিকর ক্লোজড সোর্স থার্ড পার্টি কম্পোনেন্ট ও কার্নেল-সংশ্লিষ্ট সাবকম্পোনেন্টের ত্রুটি সমাধান করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে নতুন নিরাপত্তা প্যাঁচটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

গুগলের তথ্যমতে, এপ্রিল মাসে উন্মুক্ত করা নতুন নিরাপত্তা প্যাঁচের মাধ্যমে মোট ৬২টি নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে, যার মধ্যে দুটি ছিল জিরো ডে ঘরানার ত্রুটি। এই দুটি ত্রুটি ইতিমধ্যে সাইবার হামলায় ব্যবহার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাই নতুন নিরাপত্তা প্যাঁচ ব্যবহার না করলে পুরোনো ত্রুটিগুলোর কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

আরও পড়ুন: ছুঁয়েও দেখা যাচ্ছে না ইলিশ, অন্য মাছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

জানা গেছে, লিনাক্স কার্নেলের ইউএসবি অডিও ড্রাইভারে থাকা সিভিই-২০২৪-৫৩১৯৭ নামের জিরো ডে ত্রুটির কারণে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে। সিভিই-২০২৪-৫৩১৫০ নামের অপর জিরো-ডে ত্রুটিটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনে সংরক্ষণ করা সব তথ্য গোপনে দেখতে পারে সাইবার অপরাধীরা।

জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: গুগল
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • ২২ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ সৌদি আরবে, থাকছে মাসিক স্টাইপেন্ড-আবাসন…
  • ২২ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আ…
  • ২২ আগস্ট ২০২৬
‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী,  ফুটেজ প্রকাশের ভয়…
  • ২২ আগস্ট ২০২৬