শর্টসের ‍ভিউ গণনায় পরিবর্তন আনছে ইউটিউব

২৮ মার্চ ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ইউটিউব লোগো

ইউটিউব লোগো © সংগৃহীত

শর্টস ভিডিও তৈরিতে বেশ আগ্রহী হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। এবার শর্টসের জন্য ভিউ হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব। বুধবার এক বার্তায় এমনটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।  

ইউটিউব জানিয়েছে, শর্টস ভিউর সংখ্যা গণনা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিওগুলোর পারফরম্যান্স আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে।

এখন থেকে প্রতিবার যখন কোনো শর্ট ভিডিও শুরু হবে বা পুনরায় প্লে হবে, তখন তা ভিউ হিসেবে গণনা হবে। আগে, একটি শর্ট ভিডিওকে কয়েক সেকেন্ড দেখা হলে সেটি ভিউ হিসেবে গণনা করা হতো। তবে এই নতুন পরিবর্তনের ফলে ভবিষ্যতে ভিউর সংখ্যা অনেক বেশি হবে।

ইউটিউব জানিয়েছে, এই পরিবর্তন আনার মূল কারণ হলো—ক্রিয়েটররা তাঁদের শর্টস ভিডিওগুলোর সঠিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। এখন থেকে তাঁরা আরও সহজে বুঝতে পারবেন, তাঁদের শর্টস ভিডিওগুলো কতবার দেখা হয়েছে, যা তাঁদের কনটেন্ট তৈরির কৌশল ঠিক করতে সাহায্য করবে এবং ব্র্যান্ডের কাছে তাঁদের কাজ ভালোভাবে উপস্থাপন করতে পারবে।

এই আপডেটের পর ইউটিউব শর্টস-এর ভিউ গণনা পদ্ধতি টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে সংগতিপূর্ণ হবে। ইউটিউবের এই পরিবর্তন ৩১ মার্চ থেকে কার্যকর হবে।

ট্যাগ: ইউটিউব
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬
জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স…
  • ২২ আগস্ট ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬