স্মার্টফোনে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে বের করবেন যেভাবে

১৭ মার্চ ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে নিয়মিত তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে বা পাসওয়ার্ড জটিল হলে তা মনে রাখা সম্ভব হয় না। ফলে নতুন ফোনে ইন্টারনেট চালু করতে বা কেউ ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানতে চাইলে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানা যায়। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ খুলে ওয়াই-ফাই অপশনে যেতে হবে। এরপর যে নেটওয়ার্কে ফোন যুক্ত রয়েছে, সেটির পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক দিতে হবে। এবার পাসওয়ার্ড ফিল্ডের পাশে থাকা ‘আই’ আইকনে ক্লিক করলেই স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।

ঢাবি সাংবাদিক সমিতির সদস্য আহতের ঘটনায় দুঃখপ্রকাশ প্রকাশ না…
  • ২৪ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের দাবি মেনে চলমান পরীক্ষা নেবার ঘোষণা আন্দোলনরত…
  • ২৪ এপ্রিল ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হাম…
  • ২৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি…
  • ২৪ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের …
  • ২৪ এপ্রিল ২০২৬