পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেসের স্মার্টফোন বাজারে

১৫ মার্চ ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৮ AM
নতুন স্মার্টফোন

নতুন স্মার্টফোন © সংগৃহীত

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ‘আইটেল পাওয়ার ৭০’ মডেলের এ ফোনে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিল্ট ইন ব্যাটারি ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস রয়েছে।

ফোনটিতে একসঙ্গে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারের সুযোগ থাকায় একবার চার্জে টানা ২৫ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি, ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে চাইলে ১২ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। সহজে বহনযোগ্য চার্জিং কেস থাকায় চলতি পথে সহজেই ফোনটি চার্জ করা যায়।

হেলিও জি ৫০ আলটিমেট প্রসেসর সুবিধার ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।

চার্জিং কেসসহ ও ছাড়া ফোনটির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা ও ১০ হাজার ৯৯০ টাকা।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬