নারী প্রকৌশলীদের শুভেচ্ছা জানানোর দিন আজ

২৩ জুন ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
নারী প্রকৌশলী

নারী প্রকৌশলী © প্রতীকী ছবি

একসময়ে নারীর উচ্চশিক্ষা ছিল অসম্ভব কল্পনা। তবে সময়ের সাথে বদলেছে সিই চিত্র। বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নারীর পদচারণা। আর যেসব নারী নিজের মেধা ও দক্ষতার বিকাশ ঘটিয়েছেন প্রকৌশলবিদ্যায় আজ তাদের শুভেচ্ছা জানানোর দিন। কারণ, আজ ২৩ জুন 'ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে', যাকে সহজ ও ছোট করে আমরা নারী প্রকৌশলী দিবস বলতে পারি।

মূলত এটি একটি সচেতনতামূলক প্রচারাভিযান। নারীদের প্রকৌশল বিদ্যায় আগ্রহী করতে এ দিবসটি উদযাপন করা হয়। দিনটিতে বিশ্বজুড়ে নারী প্রকৌশলীদের সাফল্য কামনা করা হয়।

ডে'জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, উইমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি (ডব্লিউইএস) ৯৫তম বার্ষিকী উদযাপনে ২০১৪ সালের ২৩ জুন যুক্তরাজ্যে প্রথমবারের মতো এই দিবসটি চালু করে। পরবর্তী বছর দিনটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে, ২০১৬ সালে ইউনেস্কো পৃষ্ঠপোষকতা করে এবং ২০১৭ সালে প্রথমবারের মতো 'ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে' পালিত হয়।

আরো পড়ুন: ৮৮ বছরে সাম্য, মানবিক মর্যাদার গল্প বলার কারিগর

সব সরকারি, শিক্ষামূলক, প্রাতিষ্ঠানিক ও করপোরেট প্রকৌশল প্রতিষ্ঠানকে দিবসটির সমর্থনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে উত্সাহিত করা হয়। মূলত নারীদের প্রকৌশল বিদ্যায় উৎসাহিত করা এই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

দিবসটি চালু করা উইমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি হলো একটি দাতব্য সংস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে এই সংস্থাটির পথচলা শুরু হয়। কারণ, যুদ্ধের সময় অনেক নারী প্রকৌশলের চাকরি নিয়েছিলেন এবং পরবর্তীতেও কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। তাদের কল্যাণেই এই সংস্থাটি গড়ে উঠেছিল। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রকৌশলে নারীদের কাজের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং চিত্তাকর্ষক। গত ১০০ বছরে প্রকৌশলে নারীদের অবিশ্বাস্য অনেক অর্জন আছে।

ট্যাগ: দিবস
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬