কারিগরি প্রতিষ্ঠানে নতুন ট্রেড কোর্স চালু করা হবে: নওফেল

২৬ নভেম্বর ২০১৯, ০৫:৩৭ PM

© টিডিসি ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যুগের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ট্রেড কোর্স চালু করা হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টউমো পটেনিয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করতে উন্নত দেশ থেকে প্রশিক্ষক আনার উদ্যোগ নেয়া হবে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা খাতে আরো ব্যাপকভিত্তিক অবদান রাখার আগ্রহ প্রকাশ করে। তারা বলেন, বৈশ্বিক বাজারে যে বিপুল সংখ্যক দক্ষতা নির্ভর কর্মীর চাহিদা রয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে একটি অন্যতম হাতিয়ার।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় তারা বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষাক্রম উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎকালে উপমন্ত্রী বলেন, এদেশে কারিগরি শিক্ষা নিয়ে যেসব উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা কাজ করছে তাদের সকলের কর্মকান্ড সমন্বিত করতে পারলে এ খাতের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচি বাস্তবায়ন অনেক সহজ হবে।

অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে যা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬