শিক্ষার্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের নির্দেশ কারিগরি অধিদপ্তরের

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM
কারিগরিতে শিক্ষার্থী ভর্তিতে মাইকিংয়ের নির্দেশ অধিদপ্তরের

কারিগরিতে শিক্ষার্থী ভর্তিতে মাইকিংয়ের নির্দেশ অধিদপ্তরের © টিডিসি সম্পাদিত

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বাড়াতে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের জনবহুল স্থান, হাট-বাজার এবং পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে এইচএসসি (ভোকেশনাল), প্রি-ভোকেশনাল (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এবং বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে।

এতে বলা হয়, কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার, সুযোগ-সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এসব ভর্তি কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জেলা ও উপজেলাধীন জনবহুল স্থান, হাট-বাজার এবং পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে লিফলেট বিতরণ, ব্যানার ও পোস্টার স্থাপন, মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি প্রচারসহ প্রয়োজনীয় ও কার্যকর প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, উক্ত প্রচারণামূলক কার্যক্রমের ব্যয় রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বরাদ্দকৃত অর্থ অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসরণপূর্বক নির্বাহ করা যাবে। 

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬