কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের

২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৬ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমেরে জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস তৈরি করতে বলা হয়েছে। আগামী ৩০ আগস্টের মধ্যে এই ই-মেইল অ্যাড্রেস তৈরি করে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নির্ধারিত ইমেইলে জানাতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২০ মে-এর চিঠি মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।

এতে বলা হয়, নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সব শিক্ষকের বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করা অতীব প্রয়োজন।

এতে আরও বলা হয়, এমন অবস্থায় বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সকল শিক্ষকের https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKmHwcnkCWuW6nsRsTjuJhreBU2Qhad3-PpyVHGpDAuudR4g/viewform বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল এড্রেস তৈরি করে বর্ণিত মেইলে ([email protected]) অথবা সংযুক্ত গুগল লিংকে ৩০ আগস্টের মধ্যে এ অধিদপ্তরকে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। 

নোটিশ দেখুন এখানে

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬