ডেঙ্গু মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহবান

০৪ আগস্ট ২০১৯, ০৬:১২ PM

© সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের বর্তমান ডেঙ্গু প্রকোপ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হব। তিনি প্রতিটি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দেন যাতে এসব জায়গায় ডেঙ্গু উৎপাদন হতে না পারে ।

রোববার (৪ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে ডেঙ্গু প্রতিরোধে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর হতে নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে পরিপত্র জারি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযাই সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এজন্য সকল স্তরের মানুষের অংশগ্রহনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্ববান জানান তিনি।

উপমন্ত্রী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে উপস্থিত হয়ে ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় দেশের পলিটেকনিকগুলোতে দ্বিতীয় শিফট নিয়ে চলমান সমস্যা সমাধানের ব্যাপারে শিক্ষামন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন শিক্ষকদের অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবী অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও সম্পর্কিত ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬