সরকারি সব পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চেয়েছে কারিগরি বিভাগ

১৬ জুলাই ২০২৬, ১০:১৩ PM
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ © ফাইল ফটো

দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর, সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে নির্ধারিত ছকে এসব তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে এ তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন পরিচালিত দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এজন্য তিনটি পৃথক ছকে তথ্য পাঠাতে হবে।

প্রথম ছকে শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানের নাম, টেকনোলজির নাম, শিক্ষক বা কর্মকর্তার নাম ও পদবি, চাকরিতে প্রথম যোগদানের তারিখ, বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ এবং পদটি ক্যাডার, নন-ক্যাডার, ক্যাডার ফিডার বা নন-ক্যাডার ফিডার তথ্য অন্তর্ভুক্ত থাকবে। সংযুক্তিতে কর্মরত শিক্ষকদের তথ্য মূল কর্মস্থল থেকেই পাঠাতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় ছকে দিতে হবে শিক্ষার্থীদের তথ্য। এতে প্রতিটি টেকনোলজিভিত্তিক সেমিস্টার অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। তৃতীয় ছকে শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে। এতে টেকনোলজিভিত্তিক পদের নাম, অনুমোদিত পদসংখ্যা, বর্তমানে কর্মরত জনবল ও শূন্য পদের সংখ্যা উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়। 

নির্ধারিত ছক অনুযায়ী সব তথ্য এক্সেল শিটে সন্নিবেশ করে জরুরি ভিত্তিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে। 

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬