এনটিআরসিএর নিয়োগ পেয়ে বেতনহীন, সুখবর পাচ্ছেন কারিগরির সেই ১২০০ শিক্ষক

১৬ জুন ২০২৬, ০৬:৫৪ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

এনটিআরসিএ’র সুপারিশে ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে কারিগরি স্কুল-কলেজে নিয়োগ পাওয়া প্রায় ১ হাজার ২০০ শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ভুক্তভোগী শিক্ষকরা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বেতন-ভাতার আওতায় আসছেন। শিক্ষকদের এমপিও’র একটি ফাইল চলতি সপ্তাহে ও বাকিগুলো আগামী সপ্তাহে ছাড়া হবে বলে জানায় কারিগরি শিক্ষা অধিদপ্তর।   

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ’র সুপারিশে ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি কারিগরি স্কুল-কলেজে নিয়োগ পাওয়া যেসব শিক্ষকদের এমপিও হয়নি, তাদের বিষয়ে সম্প্রতি একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা আগে অধিদপ্তরে কাগজ-পত্র জমা দিয়েছেন তাদের ফাইল চলতি সপ্তাহ ছেড়ে দেওয়া হবে। আর বাকিদের ফাইলগুলো আগামী সপ্তাহে দেওয়া হবে। 

তিনি বলেন, সভায় ৫ম, ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়াদের এমপিওর বিষয়ে আলোচনা হয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকের সংখ্যা কম, ৭ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকের সংখ্যাটা বেশি। যেসব শিক্ষক এমপিওভুক্তি হচ্ছেন, তারা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বেতন-ভাতা পাবেন। তবে নতুন অর্থবছর থেকে তাদের বেতন দেওয়া শুরু হবে। বাজেট আসলেই তাদের বেতন দেওয়া শুরু হবে। 

জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়। নিয়োগ পাওয়া ৪০ হাজার শিক্ষকের মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষক একই বছরের আগস্ট মাসে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কারিগরি স্কুল-কলেজে যোগদান করেন। তাদের মধ্যে শতাধিক শিক্ষক এমপিওভুক্তি হননি। ৬ষ্ঠ রি-সুপারিশ ২০২৬ সালের ৮ জানুয়ারি, সে সময় ৪০০ জনের মধ্যে শতাধিক শিক্ষক কারিগরিতে যোগদান করেন। 

আর এনটিআরসিএ’র মাধ্যমে সপ্তম গণবিজ্ঞপ্তি হয় ২০২৬ সালের ১২ জানুয়ারি। ১৬ হাজারের মধ্যে ১ হাজারের অধিক শিক্ষক কারিগরির বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগ পান। ৬ষ্ঠ-৭ম গণবিজ্ঞপ্তি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ শিক্ষক এমপিওভুক্তি হননি। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। 

সূত্র জানায়, ময়মনসিংহ পারভিন জাকির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীর গফুরুদ্দিন বিএম কলেজ, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হোসেন্দ্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইলের নয়নখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পটুয়াখালীর প্রভাষক বাংলা আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ, নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের হোসেনপুর এসপি ইউনিয়ন হাই স্কুলসহ সারাদেশের প্রায় ১ হাজার ৭৬টি কারিগরি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষক এমপিওভুক্ত না হওয়ার কারণে বেতন-ভাতা পাচ্ছেন না। এসব প্রতিষ্ঠানের কেউ কেউ ১০ মাস, আবার কেউ কেউ ৪-৫ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা অধিদপ্তরের এমপিওর কার্যাবলি অনলাইনের মাধ্যমে হয়ে বেতন-ভাতা পেলেও কারিগরির শিক্ষকরা অনলাইনে এখনো যুক্ত পারেননি বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কেউ ১০ মাস, ৬ মাস ও ৫ মাস ধরে অপেক্ষা করেও এমপিওভুক্তি হতে পারিনি। অথচ আমাদের সাথে মাউশি ও মাদ্রাসা শিক্ষকরা নিয়োগ পেয়েই বেতন-ভাতা পাচ্ছেন। সরকারের সংশ্লিষ্টরা আমাদের ব্যাপারে আন্তরিক হবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা প্রায় ১ হাজার ২০০ শিক্ষক এমপিওভুক্তি না হওয়ায় চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছি।

শেকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন আনিসুর রহমান ও সানজি…
  • ১৬ জুন ২০২৬
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ১৬ জুন ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ১৬ জুন ২০২৬
বিনা ছুটিতে ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর্…
  • ১৬ জুন ২০২৬
ম্যাচের আগে নিউইয়র্কে তুমুল সংঘর্ষে আর্জেন্টিনা- আলজেরিয়া স…
  • ১৬ জুন ২০২৬
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি ছাত্রদল নেতার…
  • ১৬ জুন ২০২৬
×