ভূমিকম্প আতঙ্ক, ঢাকা পলিটেকনিকের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

২৩ নভেম্বর ২০২৫, ১২:১৭ AM
ঢাকা পলিটেকনিকের লোগো

ঢাকা পলিটেকনিকের লোগো © সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পরপর ভূমিকম্পে ফাটল বাড়তে থাকায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পর্বমধ্য পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সকল শিক্ষার্থীকে জরুরি ভিত্তিতে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টায় অধ্যক্ষ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

এর আগে শুক্রবারের ভূমিকম্পের পর শনিবার আবারও কম্পন অনুভূত হলে ড. কাজী মোতাহার হোসেন হলের তিন শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন—মাহতাব মাহির (খাদ্যকৌশল), শরিফুল হাসান (তড়িৎকৌশল), ও রাকিব (পুরকৌশল)। পরপর ভূমিকম্পে ভবনের ফাটল বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।

নিরাপত্তাহীন পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ অবিলম্বে হল খালি করার নির্দেশ দেয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিকল্প নিরাপদ আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ কাটছে না এবং পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার দাবি জানিয়েছেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950