কারিগরির এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ, দেখুন এখানে

২৭ মার্চ ২০২৫, ১১:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার  কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, নির্বাচিত কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন কোন অনিয়ম-অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কেন্দ্র বাতিল করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ২০২৫ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ১ম বর্ষ ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের তালিকা (লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রকাশ করা হলো। 

কারিগরির কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

কেন্দ্রগুলোকে কক্ষ পরিদর্শীর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রনয়ণ করে বোর্ডকে অবহিত করতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন থেকে পাওয়া যাবে।

এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট কেন্দ্র-প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট কেন্দ্রে অন্তর্ভুক্ত পরীক্ষার ভেন্যু সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কিংবা প্রয়োজনে বিশেষ কারণবশত সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসন নির্ধারণ করবেন এবং কেন্দ্রকে ঠিকানাসহ ভেন্যুর একটি তালিকা পরীক্ষা শুরুর আগেই বোর্ডে পাঠাতে হবে।

ট্যাগ: কারিগরি
ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬